ভিয়েনা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

আগামীকাল থেকে বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান গাড়ি বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৫৭ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ আগামীকাল সোমবার ২১ জুন থেকে দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এছাড়াও পর্যায়ক্রমে সারা দেশে ইজিবাইক নিষিদ্ধ করা হবেও বলে জানান তিনি। আজ রবিবার (২০ জুন)

বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহণ টাস্কফোর্সের সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। তাছাড়াও পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 সারাদেশে সড়কে চলাচল করছে লাখ লাখ ইজিবাইক। আর রাজধানী ঢাকা সহ সারাদেশে চলাচল করছে অজস্র ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান। এসব যানবাহনে বিপুল বিদ্যুৎ খরচের পাশাপাশি যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটছে। সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সড়ক পরিবহণ টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়। এই টাস্ক ফোর্স থেকে ১১১টি সুপারিশ এলে রবিবার দুপুরে আলোচনায় বসেন সংশ্লিষ্টরা।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে ১৩ হাজার ইজিবাইক ধ্বংস করা হয়েছে। কিছুদিনের মধ্যে সারা দেশেই চলাচল নিষিদ্ধ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও জানান, পরিবহণ শ্রমিকদের শীঘ্রই নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যত্রতত্র চাঁদা বন্ধের পাশাপাশি সরকার কিংবা কর্তৃপক্ষ নির্ধারিত টার্মিনাল থেকেই টোল আদায় করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 আজকের সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত বর্ণনা করে আরও বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পিছনের চাকায় কোনো ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এই ধরণের দৃশ্য এবং দুর্ঘটনা প্রতিদিনই অজস্র পরিমাণে ঘটছে।

আন্তজেলা হাইওয়েগুলোতেও এই রিকশা চলাচল করছে। এজন্য সারাদেশে এই ধরনের রিকশা প্যাডেলচালিত রিকশার বিষয়ে আমরা বলছি না; প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন, সেই সব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় হয়েছে।

 ইজিবাইক, নছিমন, করিমনের জন্যও দুর্ঘটনা ঘটছে। এগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত- জানতে চাইলে কামাল বলেন, “নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন শহরে অটোরিকশা চলছে। আমরা সব জায়গায় যানবাহনের ব্যবস্থা করতে পারিনি।

 গ্রাম-গ্রামান্তরে সুন্দর রাস্তা হয়ে গেছে। হাঁটা কিংবা সাইকেল, মোটরসাইকেল, রিকশা ছাড়া পর্যাপ্ত যানবাহন নেই। সেজন্য নছিমন, করিমন পণ্য পরিবহন কিংবা যানবাহনের বিকল্প হিসেবে কাজ করছে।

এটা নিয়েও আলোচনা হবে বলে জানিয়ে তিনি বলেন, খুব শীঘ্রই এটাকে পরিমিত করা এবং ফাইনালি বন্ধ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। আমরা সেখানেও কাজ করব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইজিবাইক যথেষ্ট পরিমাণ এসে গেছে। ছোট ছোট গলিতে এগুলোর চলার কথা ছিল, প্রথমে সেইভাবেই আসছিল। কিন্তু এরা সর্বত্র বিচরণ করছে।

কমিশনার (ঢাকা মহানগর পুলিশ কমিশনার) জানিয়েছেন, ১৩ হাজার মোটরচালিত রিকশা ও ভ্যান ধ্বংস করা হয়েছে। ইজিবাইক নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা যাতে নির্দিষ্ট স্থান থেকে বের হতে না পারে এবং হাইওয়েতে কিংবা বড় রাস্তায় না আসতে পারে। ক্রমান্বয়ে এটাও বন্ধ করে দেয়া হবে।

কবির আহমেদ /ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল থেকে বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান গাড়ি বন্ধ

আপডেটের সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১