ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নিজেদের তৈরি প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৮১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা “কোভইরান” জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি বলেন, ইরানি ভ্যাকসিন কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে।

এছাড়া কিউবার সঙ্গে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। স্বাস্থ্যমন্ত্রী নামাকি জানান নতুন এই টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে।

এদিকে, করোনাভাইরাসের মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত হলেও মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে সামান্য পরিমাণ টিকা আমদানিতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়া টিকা সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তেহরান।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিজেদের তৈরি প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

আপডেটের সময় ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১