ভিয়েনা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

কোভ্যাক্স সুবিধার আওতায় আরো ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৬০ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ভ্যাকসিনের জন্য গঠিত বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১১ জুন) এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন- কোভ্যাক্স কর্মসূচি থেকে প্রথম কিস্তিতে বাংলাদেশ ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাবে। কয়েক কিস্তিতে পরে আরও টিকা আসতে পারে। তবে কবে নাগাদ এই টিকা দেশে আসতে পারে, সে ব্যাপারে তিনি নিশ্চিত জানেন না।

গেল ফেব্রুয়ারিতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকার মাধ্যমে দেশে টিকাদান কার্য়ক্রম শুরু হয়। দেশে এ পর্যন্ত প্রথম ডোজের ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬ জন টিকা নিয়েছেন।

প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোভ্যাক্স সুবিধার আওতায় আরো ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১