ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু আবারও বেড়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১৭৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনও দিশেহারা বিশ্ব। প্রতিদিন বেড়েই চলছে মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত গত একদিনে বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৫১৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪৯৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ জনের।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২২৮ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১৩ জনের। এছাড়া সুস্থ্ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু আবারও বেড়েছে

আপডেটের সময় ০৩:২৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১