ভিয়েনা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ১০২ সময় দেখুন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বজ্রের আঘাতে কোরবান আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবান আলী (৪০) আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে।

স্থানীয়রা ও মৃতের স্বজনরা জানান, সন্ধ্যায় গ্রামের দক্ষিণ মাঠে কচুর ক্ষেতে সার দিচ্ছিলেন কোরবান আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রের আঘাতে ঘটনাস্থলেই কোরবান আলীর মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।

চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব এ তথ্য নিশ্চিত করে জানান, রাতেই কোরবান আলীকে দাফন করা হয়েছে।

সাকিব হাসান/ইবি টাইমস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেটের সময় ০৪:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১