ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ঝালকাঠিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ১০৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১২,৮০০ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০,৫০০ জন শিশুকে এই সময়ের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪ টি উপজেলা ও দুটি পৌরসভায় ৮২২ কেন্দ্রে ১৬,০৪৪ জন কর্মী ক্যাপসুল সেবনের দায়িত্বে থাকবেন। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৩৬৬ জন কর্মীর সাথে ১,২৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

বুধবার সকাল ১১ টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী। অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার আহসান কবির, সিভিল সার্জন কার্যালয়ের অফিসার ডাঃ হাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সভাপতি মুঃ আব্দুর রশিদ, প্রেস ক্লাব সহ-সভাপতি দুলাল সাহা ও মানিক রায়। অতিথির প্যানেলে ছিল। সিভিল সার্জন এই ক্যাম্পেইনকে সফল করার জন্য সিভিল সার্জন মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়েছেন।

বাধন রায় /ইবি টাইমস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেটের সময় ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১