ভিয়েনা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

চীনের সিনোভ্যাকের কোভিড টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ৮০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের কোভিড টিকাকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের যেকোনও প্রান্তে এই টিকা জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৮ বছর এর বেশি বয়সের মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। এই টিকার দুটি ডোজ নিতে হবে। দুটি টিকার মধ্যে ব্যবধান থাকবে দুই থেকে চার সপ্তাহ। এ নিয়ে চীনের দ্বিতীয় টিকা জরুরি ব্যবহারের ছাড়পত্র পেল।

এর আগে গত মাসে প্রথম চীনা সংস্থা হিসেবে সিনোফার্ম তাদের তৈরি করোনা টিকার ছাড়পত্র পায়।

এ ছাড়া বিশ্বে এখন ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের ছাড়পত্র রয়েছে। বিশ্বের ২২টি অঞ্চলে এখন সিনোভ্যাকের টিকা ব্যবহার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের সিনোভ্যাকের কোভিড টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেটের সময় ০৩:১৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১