ভিয়েনা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাড়াতে চায় আইসিসির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ১০১ সময় দেখুন

স্পোর্টস: ভবিষ্যতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজন নিয়ে বিশেষ পরিকল্পনা শুরু করেছে আইসিসি। জানা গেছে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং বিশ্বের অন্য দেশগুলিতে ক্রিকেটের প্রসারের জন্য আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো হবে। ২০২৪ থেকেই ২০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার চিন্তা করছে আইসিসি।

বিভিন্ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরো বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে একাধিক পরিকল্পনা করেছে আইসিসি। তার মধ্যে অন্যতম হলো, আরও বেশি দেশে ক্রিকেটের প্রসার ঘটানো।

এ কারণেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাড়তে পারে দলের সংখ্যা। সবমিলিয়ে মোট ২০টি দেশকে সুযোগ দেওয়া হতে পারে।

আইসিসি বলছে, বিশ্বে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে টি-টোয়েন্টি ফরম্যাটই উপযুক্ত। ইতোমধ্যে নারীদের টুর্নামেন্টে দলসংখ্যা বাড়ানোর ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

স্পোর্টস/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাড়াতে চায় আইসিসির

আপডেটের সময় ০৮:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১