ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

হজে অংশগ্রহণ সীমিত রাখতে চায় সৌদি আরব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ৮৪ সময় দেখুন

ডেস্কঃ গেল বছরের মতো এবারও বিদেশিদের আসার সুযোগ না রেখে হজ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রকোপ এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির কারনে গত বছর বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করে সৌদি আরব। শুধু দেশটিতে অবস্থানরতদেরই হজ পালনের সুযোগ দেওয়া হয়। এবারও সেই রকম কিছু করা হতে পারে বলে আভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে জানিয়েছে, এবারও বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবল দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া অংশগ্রহণকারীদের বয়সসীমাও বেঁধে দেয়ারও চিন্তা করছে সৌদি সরকার। তবে, হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে টিকাগ্রহণকারী বিদেশিদের হজের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে টিকার ধরন, সেগুলোর কার্যকারিতা এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

মহামারি শুরুর আগে প্রায় ২৫ লাখ মানুষ প্রতিবছর হজে অংশ নিতেন। সৌদি আরবের মক্কা ও মদিনার বিভিন্ন পবিত্র স্থানে সমবেত হতেন হাজিরা। এছাড়া বছরজুড়েই ওমরাহ পালন করতেন আরও বহু মানুষ। প্রতি বছর এই খাত থেকেই দেশটি এক হাজার দুইশ’ কোটি ডলারের বেশি আয় করতো।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হজে অংশগ্রহণ সীমিত রাখতে চায় সৌদি আরব

আপডেটের সময় ০৬:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১