ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাসনে মানুষের মাথা উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ১৪৯ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : চরফ্যাসনে  দুই যুবকের গলা কাটা পোড়া লাশের মাথা উদ্ধার করেছে চরফ্যাসন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল থেকে এক হাজার গজ উত্তরে মহিবুল্লাহ বাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে পোড়া লাশের মাথা দুইটি  উদ্ধার  করা হয়।

গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের পাশের ভুঁইয়াগো বাগান থেকে  মাথা বিহীন ২ টি পোড়া লাশ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ।  দুর্বৃত্তরা এই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় মস্তকবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাসন থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন।

ওসি মনির হোসেন মিয়া জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন  পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি ।মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে।  খুবই শ্রীঘ্রই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান এই কর্মকর্তা।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে মানুষের মাথা উদ্ধার

আপডেটের সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১