ভিয়েনা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

ভোলা সদর হাসপাতালে ৫টি আইসিইউ ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ৪৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হতে হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আজ সকালে আইসিইউ ও ক্যানুলা হাসপাতালে এসে পৌঁছেছে। এতে করে করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা বেশি উপকৃত হবে। খুব শিগ্রই এসব স্থাপনের মাধ্যমে চালু করা হবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সিরাজউদ্দিন জানিয়েছেন।

তিনি জানান, ৫টি আইসিইউ বেড ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন পাওয়ার ব্যাপারে সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদের প্রচেষ্টা রয়েছে। ইতোমধ্যে আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে। তাই আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বরাদ্দের ফলে করোনা রোগীদের চিকিৎসা আরো উন্নত হবে।

ডা: সিরাজউদ্দিন জানান, বর্তমানে করোনা মহামারী ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বরিশাল বা অন্য কোথাও আইসিইউ বেড খালি নেই। তাই আমরা করোনায় আক্রান্ত বেশি অসুস্থ রোগীদের অন্যত্র রেফার করলে রোগীরা হয়রানীর শিকার হন। এখন ভোলায় আইসিইউ চালু হলে এখানেই তাদের উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে। আমাদের হাসপাতালের চতুর্থ তলার করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রয়েছে। সেখানেই রোগীদের চিকিৎসা চলছে।

জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে। এর মাধ্যমে করোনার রোগীরা উপকৃত হবে। করোনা সংকট কেটে গেলে সাধারণ রোগীরাও এর সুফল ভোগ করবে। চলতি সপ্তাহের মধ্যেই এসব চালু করা হবে বলে আশা করেন জেলার প্রধান এ স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর খবরে আনন্দ প্রকাশ করেছে ভোলাবাসী। এ ব্যাপারে ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান দ্রুত আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর দাবি জানিয়েছেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা সদর হাসপাতালে ৫টি আইসিইউ ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হচ্ছে

আপডেটের সময় ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১