ভিয়েনা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ৭৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকার নির্দেশিত কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার(১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কাকাইলছেও এবং সলৌরী বাজারে অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে।সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয় এবং নির্দেশনা অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করা হয়।এসময় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়।

বাজার মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, পন্যের মজুদ যথেষ্ট এবং কোন পন্যের সংকট নেই বলে ব্যবসায়ীরা জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেটের সময় ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১