ভিয়েনা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

করোনায় একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যুবরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ১০৪ সময় দেখুন

সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর করোনায় আক্রান্ত ‘৭১ টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা মৃত্যুবরণ করেন

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার ১৬ ই এপ্রিল  বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়। ৩২ বৎসরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃস্বত্ত্বা রিফাত সুলতানার ১০ দিন আগে করোনা সনাক্ত হয়। এর পর থেকে গত এক সপ্তাহ ধরে একাধিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রথমে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল, পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রিফাতকে নিয়ে আসা হয় ইম্পালস হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতকটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। একই টেলিভিশনে কর্মরত রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন রিফাতের শাশুড়ি।

বা ডে/ রিপন শান /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যুবরণ

আপডেটের সময় ০৭:৪৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১