ভিয়েনা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী ঝালকাঠিতে শিক্ষার্থীদের মশারি প্রদান ঝালকাঠি ৩ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ঝালকাঠিতে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ম্যানচেস্টারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার বাংলাদেশী নিহত টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলার সহ ৪ জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: লকডাউন অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে ২টি ট্রলারসহ ৪ মাঝিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। লক্ষ্মীপুর হতে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছিলো। এসময় মাঝ নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোশারেফ।

পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২’শ করে ৪’শ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিলো। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় লকডাউনে যাত্রী পারাপার, ট্রলার সহ ৪ জন আটক

আপডেটের সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১