ভিয়েনা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে কেশবপুর আশ্রয়ন প্রকল্প জুয়াড়িদের অভয়ারণ্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৬৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে উপজেলার ‘মুজিব বর্ষ’  ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে আবাসন সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকারি কর্মসূচির অংশ ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলার ৫৫ টি পরিবারকে দেওয়া হচ্ছে ঘর।

গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করলেও এখন পর্যন্ত বসবাসের অনুমতি পায়নি শায়েস্তাগঞ্জের উপকারভোগীরা। নির্মাণ কাজ সম্পন্ন হওয়া এসব ঘরে কেউ বসবাস না করায় ঘর গুলো এখন  জুয়াড়ি, মাদকসেবী এবং দেহব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেশবপুর আশ্রয়ন প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকারভোগীদের জন্য নির্মাণ করা ঘরের বারান্দায় জুয়ার আসর বসিয়েছে কয়েকজন জুয়াড়ি। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জুয়াড়িরা। পরবর্তীতে ঘর গুলো পরিদর্শন করে দেখা যায় ১৫ টি ঘরের অধিকাংশ ঘরের দরজা খোলা এবং ঘরের মেঝেতে আবর্জনায় পরিপূর্ণ।

এবিষয়ে কেশবপুর এলাকাবাসী জানান, এই আশ্রয়ন প্রকল্পে দিনের বেলা শুধু জুয়াড়িদের উৎপাত থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে জুয়াড়ি, মাদকসেবী এবং দেহব্যবসায়ীদের ভীড় বাড়তে থাকে।

আশ্রয়ন প্রকল্পের দেখাশোনার দায়িত্বে থাকা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হাজারী এর সত্যতা স্বীকার করে বলেন, কিছু লোক এখানে জুয়া খেলে এটা সত্য। যে ঘর গুলোর তালা ভাঙা হয়েছে আজকেই সেগুলোতে নতুন তালা লাগানো হবে।

উদ্বোধনের এতোদিন পার হলেও কেন উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়নি এমন প্রশ্নের জবাবে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বলেন, ঘর গুলোতে আমরা এখনো বৈদ্যুতিক সংযোগ দিতে পারিনি। বিশেষ ব্যবস্থাপনায় আমরা নলকূপ স্থাপন করেছি। আমি আজকেও পল্লী বিদ্যুতে যোগাযোগ করেছি, শীঘ্রই বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হবে। জুয়াড়িদের উৎপাতের বিষয়ে আজকেই প্রথম জানলাম।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে কেশবপুর আশ্রয়ন প্রকল্প জুয়াড়িদের অভয়ারণ্য

আপডেটের সময় ০৬:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১