ভিয়েনা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভোলায় ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৬৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল ও ধান গাছের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ । সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা গ্রামের সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের সামনের ভোলা-বরিশাল সড়কে কৃষকের ১৫০ একক জমির ফসল ও ধান গাছের ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মিজানুর রহমান, মোঃ জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলামসহ প্রমূখরা। ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মিজানুর রহমান বলেন,আমরা কৃষি কাজ করে জীবন-জীর্বিকা নির্বাহ করি। ব্যাংক ও বিভিন্ন এনজিওর থেকে ঋন নিয়ে এবছর আমরা ইরি ধানের আবাদ করি। আমাদের এই গ্রামের অধিক অংশ মানুষ কৃষি কাজের  সাথে জড়িত। কৃষিই আমাদের একমাত্র আয়ের উৎহ। গেল ৩ থেকে ৪ দিন আগে সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ এককর জমির ধান নষ্ট হয়ে যায়। এখন আমরা ঋনের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুসকিল হয়ে পড়বে। ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি । আমরা জেলা প্রশাসক ও কৃষি বিভাগকে  বিষয়টি জানিয়েছি। আমাদের দাবি না মানা হলে ভোলা-বরিশাল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।

কৃষকের ফসল ক্ষতিগ্রস্তের বিষয়ে সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের মালিকপক্ষের মোঃ মানছুরুল হক জানান, আমাদের ব্রিক ফিল্ডের কারণে কৃষকদের ফসলের ক্ষতি হয়নি। নোনা পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।

ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী- চৌধুরী জানান, কৃষকরা আমাদের কাছে এসছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২/৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি

আপডেটের সময় ০৮:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১