ভিয়েনা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ভোলার তজুমদ্দিনে বসত বাড়িতে বাড়ছে চুরির ঘটনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৬০ সময় দেখুন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে গত এক মাস ধরে  রাতের অধারে ঘরের মধ্যে নেশা জাতীয়দ্রব্য দিয়ে বিভিন্ন এলাকায় বসত বাড়িতে ঘটছে চুরির ঘটনা। হঠাৎ করে কয়েকটি চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাশা গ্রামের রুহুল আমিন মাষ্টারের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরের বাহির থেকে ঘরের ভিতরে স্প্রে’র মাধ্যমে নেশা জাতীয়দ্রব্য স্প্রে করলে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ডুকে অজ্ঞাতনামা চোরেরা ৭/৮ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

পরে সকাল বেলায় রিজিয়ার বোন ইয়াছমিন বেগম এসে এ অবস্থা দেখে ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন আসলে ঘটনার জানাজানি হয়। অচেতনরা হলেন, আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার (৭৫), রিজিয়া বেগম (৭০), হাফসা বেগম (৩০) ও সাইফা (১০)। করোনার কারণে অচেতনদের হাসাপাতালে না এনে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। শম্ভুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মাজেদ মিয়ার মেয়ে নাজমা বেগম বলেন, গত ২ এপ্রিল দিবাগত  রাতে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ১ বরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এসময় তার ভাই জাহাঙ্গির ও রাজ মেস্তুরী
কবির অচেতন হয়ে পড়ে। পরে তাদের বাড়িতেই চিকিৎসা করানো হয়।

গত ১৪ মার্চ দিবগত রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের করিম উদ্দিনের ঘরে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ও কুপিয়ে গুরুতর যখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় বেল্লাল, আছুরা, সজিব, রোমানা ও দুষ্কৃতিকারীদের কোপে আহত ছকিনাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, অপরাদ পর্যালোচনা করে দেখা গেছে বিগত কয়েকবছর পূর্বেও তজুমদ্দিনে এ ধরনের ঘটনা ঘটছে। চুরির ঘটনাগুলো আমরা তদন্ত করছি এবং সন্দিহান লোকগুলোকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

মোঃ শরিফ আল আমিন /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার তজুমদ্দিনে বসত বাড়িতে বাড়ছে চুরির ঘটনা

আপডেটের সময় ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১