ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ১১৬ সময় দেখুন

জেলা প্রতিনিধি,পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনকরে আ’লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, বুধবার (১৭ মার্চ) উপজেলার বালিপাড়া ইউনিয়নের আ’লীগমনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন বয়াতী শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইকে তার সমর্থনকারী তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে মনোনয়ন পত্র দাখিল করেন।

স্থাণীয়রা জানান, নির্বাচনী আচরণ বিধিতে কোন প্রার্থী শোডাউন করে মনোনয়নপত্র দাখিলকরতে পারবেন না। কিন্তু নৌকা মার্কার প্রার্থী কবির হোসেন বয়াতী কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই বিশাল শোডাউন করে মনোনয়ন দাখিল করেন।

এ বিষয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্ধী ও মহাজোটের শরীক জাতীয় পার্টি জেপিমনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন,ক্ষমতার দাপটেআওয়ামীলীগ মনোনীত প্রার্থী কবির হোসেন বয়াতী মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা না করে প্রায় ৪ শতাধীক লোক নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। তারা উপজেলা নির্বাচন অফিসের ব্যাপক শোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন।

এ ব্যাপোরে উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান জানান,কোন শোডাউনের অভিযোগ নাই। ওই প্রার্থী মাত্র ৪/৫ জন লোক নিয়ে আমার কাছে মনোনয়ন জমা দিয়েছে। কিছু লোক ১৭ মার্চ উপলক্ষে মাঠে এসেছিলো।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেটের সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১