ভিয়েনা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

এমপি জ্যাকব এর বিরুদ্ধে দুদকের কাছে আনীত অভিযোগ মিথ্যা প্রমানীত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ১২১ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ভোলা -৪ ( চরফ্যাসন – মনপুরা) সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়নি। সাবেক উপমন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অনুসন্ধানের সমাপ্তি টানা হয়েছে।

সম্প্রতি দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেনের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি ১৮ ফেব্রুয়ারি দুদকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন,গত বছর জাগো টিভি নামে একটি অনলাইন টেলিভিশনের সংবাদের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান শুরু করেছিল কিন্তু দুদকের অনুসন্ধানে ওই প্রতিবেদনের সত্যতা মেলেনি।

জ্যাকব জানান, তিনি ওই টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় ২০১৯ সালের ১৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় জাগো টেলিভিশনের কর্ণধার তপন চৌধুরী ১২ মাস জেলও খাটেন।

তিনি আরও বলেন, একটি বিশেষ মহলের প্রতিহিংসার কারণে এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছিল। যার ভিত্তিতে দুদকের  অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে বলে আমি মনে করি।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এমপি জ্যাকব এর বিরুদ্ধে দুদকের কাছে আনীত অভিযোগ মিথ্যা প্রমানীত

আপডেটের সময় ১০:২৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১