ভিয়েনা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৭৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে। র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি জাতীয় উদ্যানের সাতছড়ি বণ্যপ্রাণী রেঞ্জ সদর দপ্তর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি বাচ্চু মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া চুনারুঘাট উপজেলার ইগরতলি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়াপাড়া ইউনিয়ন ইটাখোলা এলাকা অভিযান পলিচালনা করে ২০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি সমির রেলিকে (৪০) গ্রেপ্তার করে। সমির রেলি মাধবপুর নয়াপাড়া চা বাগানের মৃত বাচিয়া রেলির ছেলে।এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেটের সময় ০৪:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১