ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

ঝালকাঠির সদর উপজেলার বোরো ধানের কৃষি প্রনোধনা সমলয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৮০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার” এই স্লোগান সামনে রেখে ঝালকাঠির সদর উপজেলার বংকুরা ব্লকে গ্রামের ৯০জন কৃষকের সমন্বয় ৫০একর জমিতে ২০২০ও ২১ মৌসুমের হাইব্রিড জাতের বোরো ধানের কৃষি প্রনোধনা সমলয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি  ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এই গ্রামের এই প্রকল্পের ৫০ একরে কৃষি বিভাগ চাষাবাদের জন্য সার, বীজ, ও কীটনাশক সহ সার্বিক ব্যায় বহন করবে। এই প্রকল্পের কৃষকরা শুধু মাত্র সেচের ব্যবস্থা করবেন। কৃষি বিভাগ মেশিনের মাধ্যমে বীজ রোপন এবং ধান পাকার পরে মেশিন দিয়েই কর্তন করে দেবেন। কৃষি ব্যবস্থাকে যান্ত্রিকিকরণ করে সময়ের অপচয় রোধ, উৎপাদন বৃদ্ধির ও কৃষি জমিতে চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া  হয়েছে।

জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এ উপলক্ষে কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড খান  সাইফুল্লাহ পনির, উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মীর  নুরুল হাচান মাহমুদ,আরিফা আক্তার বিশেষ অতিথি ছিলেন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার।  অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো: কফিল শাহ জাকির।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমীর হোসেন আমু বলেছেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের কৃষির প্রনোদনা ও বহুমুখি প্রকল্প বাস্তবায়ন করে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যের পরিবর্তন করে দেশকে সুখি সমৃদ্ধশালী এবং একটি কৃষি ভিত্তিক অর্থনীতির ভীতকে শক্তিশালিকরণের পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ বিশ্বের মধ্যে কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির সদর উপজেলার বোরো ধানের কৃষি প্রনোধনা সমলয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেটের সময় ১২:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১