ভিয়েনা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ১১ কোটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ১৮৬ সময় দেখুন

নিউজ ডেস্ক: সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৯০ হাজার ছাড়ালো। মারা গেছেন ২১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

এদিকে আরো ২০ কোটি ডোজ ফাইজার-বায়োএনটেক ও মডার্ণার টিকা কেনার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সব প্রান্তে খুব দ্রুত করোনা টিকা পৌঁছে যাবে। তবে এজন্য সকলকে ধৈর্য্য ধারণ করতে বলেন তিনি।

অন্যদিকে, করোনা টিকার সংকট ভাবাচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারসহ বিভিন্ন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইউরোপে টিকা রপ্তানি বন্ধের ঘোষণায় সামনের দিনগুলোতে ইউরোপীয় দেশগুলোর ভ্যাকসিন পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় এ দুটি প্রতিষ্ঠানের সাথে আইনি লড়াইয়েও যেতে চাচ্ছে ইইউ।

এদিকে, হাসপাতালে জায়গা সংকট ও কম জনবলের কারণে ইন্দোনেশিয়ার হাসপাতালগুলোতে প্রতিদিনই হাজার হাজার রোগীকে ফেরত পাঠাতে হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দেশটিতে এ পর্যন্ত ১০লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ১১ কোটি

আপডেটের সময় ০৬:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১