ভিয়েনা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

নতুন ঘর পাচ্ছে লালমোহনের ভূমিহীন বেশ কয়েকটি পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ৬১ সময় দেখুন

লালমোহন, ভোলা: মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নতুন ঘর পাচ্ছেন ২০ ভূমিহীন পরিবার। নির্মাণ কাজ শেষ হলেই ভূমিহীন বিভিন্ন পরিবারকে এসব ঘর বুঝিয়ে দেয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার বদরপুরের সাতবাড়িয়া গ্রামে ২০টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। সরকারি খাসজমিতে ‘ক’ শ্রেণীর পরিবারের যাদের থাকার জমি ও ঘর নেই সেসব পরিবারদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে।

প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের সাথে থাকছে বারান্দা, রান্নাঘর ও টয়লেট। নির্মাণ কাজ শেষে সারাদেশের সাথে একযোগে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ প্রকল্পের আওতায় প্রতি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হবে। বর্তমানে ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নির্মাণ কাজ শেষে তালিকাভুক্ত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।

সালাম সেন্টু/লালমোহন/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন ঘর পাচ্ছে লালমোহনের ভূমিহীন বেশ কয়েকটি পরিবার

আপডেটের সময় ০৪:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১