ভিয়েনা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সাভারে বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ১৫০ সময় দেখুন

সাভার প্রতিনিধি,মোঃ জীবন হাওলাদার: সাভারে যাত্রীবাহী বাস চাপায় কাওসার বিন হাসান (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা- আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার বিন হাসান সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় সড়কের ঢাকামুখী লেন থেকে আরিচামুখী লেনে যাওয়ার চেষ্টা করে হাসান। এ সময় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাভারে বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১