ভিয়েনা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

সরকার দলীয় নেতা-কর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে : আফরোজা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ১৩১ সময় দেখুন

টাঙ্গাইল: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশের উন্নয়নের নামে সরকার দলীয় নেতাকর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে।

বুধবার(৬ জানুয়ারি) টাঙ্গাইলে জেলা মহিলা দল আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, সারা দেশে নারী ধর্ষণের ঘটনাগুলোর কোন বিচার হচ্ছেনা। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন ও গুম করছে। অথচ সরকার কোন বিচার করছেনা। দেশে মানুষের বিচার পাওয়ার অধিকারও নেই।

তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে গণমানুষের অধিকার আদায় করতে হবে। এজন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের আজ সরকারের ওপর ক্ষিপ্ত। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সকল অপকর্মের বিচার করতে হবে বলেও মন্তব্য করেন তিন।

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিএনপি নেত্রী হাফিজা বেগমের হত্যার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী মহিলা দল এই শোকসভার আয়োজন করে।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধরণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম।  প্রমুখ।

ঢা. প্র/ইউবি টাইমস/০৬.০১.২১

Tag :
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার দলীয় নেতা-কর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে : আফরোজা আব্বাস

আপডেটের সময় ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১