ভিয়েনা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

স্পেনের রাজনীতিতে যুক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত এইচ এম রাসেল হাওলাদার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১২০ সময় দেখুন

স্পেন থেকে, বকুল খানঃ স্পেনের মূল ধারার রাজনীতিতে সিউদাদানোস দলে যোগ দিলেন বাংলাদেশী রাসেল হাওলাদার । তিনি কাতালান পার্লামেন্টের হলরুমে সিউদাদানোস পার্টির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন। স্পেনের মূল ধারার রাজনীতির প্রথম বাংলাদেশি হিসেবে অভিষিক্ত হলেন এইচ এম রাসেল হাওলাদার ।

কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র সুসানা বাল্টারেন গার্সিয়া এম পি তাঁকে অফিসিয়ালি সদস্য পদ প্রদান করেন । এসময় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সাথেও সৌজন্য সাক্ষাত করেন রাসেল হাওলাদার। তিনি স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাসেল হাওলাদার করোনা কালীন সময়ে বিভিন্ন পর্যায়ের অভিবাসী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সরকারের প্রণোদনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন । সরকারি বিভিন্ন অফিস বিশেষ করে অভিবাসীদের যোগাযোগ আরো সহজ করতে অনুরোধ জানান। পাশাপাশি আবাসন সংকটসহ অবৈধ অভিবাসীদের বৈধকরণেরও দাবি জানান তিনি। এ সময় উপস্তিত ছিলেন ,সিউদাদানোস পার্টির সদস্য ইরফান মাজিদ রাজা ,সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন বার্সেলোনার স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কানসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, স্পেনের রাজধানী মাদ্রিদের বর্তমান মেয়রও নির্বাচিত হয়েছেন সিউদাদানোস দল থেকে। এছাড়া কাতালান পার্লামেন্টে সর্বোচ্চ ৩৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্টতা লাভ করে ।

বকুল/আরএন/২২.১২

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পেনের রাজনীতিতে যুক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত এইচ এম রাসেল হাওলাদার

আপডেটের সময় ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০