ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল এইচএসসি অকৃতকার্যদের পুনরায় পরীক্ষা : শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ১৭৫ সময় দেখুন

চলতি বছরের শুরুর দিকে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন
চিত্রনায়িকা অপু বিশ্বাস

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৭ আগস্ট) দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়,সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি।

উক্ত সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি। সে সময় অপু বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই। এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

আপডেটের সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪