ভিয়েনা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৬৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে| শনিবার বিকেলে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়| এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন|

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার সুন্দর প্রস্তুতি গ্রহণ, সততা ও আত্মবিশ^াসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান| একইসঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন বক্তারা|

হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মতিন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুমন, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন|
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেটের সময় ০৫:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬