ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মারা গেছেন ‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১২০ সময় দেখুন

বিনোদন ডেস্ক: জাপান ও বিশ্বের অনেক দেশের অত্যন্ত জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা (৯০) মারা গেছেন। এই তথ্য জানিয়েছে এএফপি।

২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।

২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা।

ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়। দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়।

ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ‘ডোরেমনের কন্ঠ’ হিসেবে তিনিই পরিচিত, এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন।

ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন, এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে।

১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মারা গেছেন ‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা

আপডেটের সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪