ভিয়েনা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রকাশ্যে ‘রঙিলা কিতাব’ এর ট্রেলার, ফিডব্যাকের অপেক্ষায় পরীমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১২৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক: আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে নায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার।

অনম বিশ্বাসের পরিচালনায় ‘রঙিলা কিতাব’ সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এতে তার বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এদিন ফিল্ম আর্কাইভে হাজির হয়েছ সেখানেই উপস্থিত ছিলেন পরিমনি, পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা।

দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। এক পর্যায়ে প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘রঙিলা কিতাব আমার প্রথম ওয়েবসিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা।’

নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘আশা করছি ট্রেলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রকাশ্যে ‘রঙিলা কিতাব’ এর ট্রেলার, ফিডব্যাকের অপেক্ষায় পরীমনি

আপডেটের সময় ০৭:২০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪