ভিয়েনা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে মডেল সুজানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১০১ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ফের বিয়ে করেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর। তবে অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা যায়। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার উত্তরও দিয়েছেন অভিনেত্রী। সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে জায়াদ দুবাইয়ের শেখ।

প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী দীর্ঘ সময় ধরে শোবিজ থেকে দূরে আছেন। আপাতত নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

২০০৬ সালে রাজধানী ঢাকার একটি বায়িং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেছিলেন সুজানা। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। এরপর হৃদয় খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

বিচ্ছেদের পর পরই শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। তবে বিগত কয়েক বছর শোবিজ থেকে একেবারেই দূরে আছেন এই অভিনেত্রী। এখন তিনি ধর্ম কর্মে মন দিয়েছেন। সুজানার বছরের বেশিভাগ সময়ই এখন বিদেশে কাটে। ইদানিং তিনি দুবাইয়ে থাকছেন। কারণ সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।

মূলত নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন সুজানা। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক। যদিও এখনই নিজেকে পুরাদস্তুর ফ্যাশন ডিজাইনার বলতে নারাজ সুজানা। নিছক নিজের ভালো লাগা থেকেই ডিজাইন করেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে মডেল সুজানা

আপডেটের সময় ০৮:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪