ভিয়েনা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দেশের প্রেক্ষাগৃহে ‘রিকশা গার্ল’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৩০৬ সময় দেখুন

ইবিটাইমস: দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র এবার দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। ১২ জানুয়ারি ‘রিকশা গার্ল’ ছবির নতুন ট্রেলার প্রকাশিত হয়। সেখানেই ঘোষণা করা হয় দেশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ।

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনাসহ পরবর্তীতে নানা কারণে ছবির মুক্তি পিছিয়েছে বারবার। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ উপভোগ করতে পারবেন। অমিতাভ রেজা নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন।

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

এই ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবার দেশের প্রেক্ষাগৃহে ‘রিকশা গার্ল’

আপডেটের সময় ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫