ভিয়েনা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

আজ বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেনের জন্মদিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ১৫৯ সময় দেখুন

বিনোদন ডেস্কঃ আজ ৬ এপ্রিল। ১৯৩১ সনের এই দিনে উপমহাদেশের শ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেন বাংলাদেশে জন্মগ্রহন করেন। ছোটবেলা তার বাবা করুনাময় দাসগুপ্ত নাম রেখেছিলেন কৃষ্ণা ও মা ইন্দিরা দেবী নাম রেখেছিলেন রামাদাশ গুপ্ত। মাত্র ১৬ বৎসর বয়সে ১৯৪৭ সনে তার বিয়ে হয় দিবানাথ সেনের সঙ্গে।

বিয়ের পাঁচ বছর পরে সুচিত্রা সেন ১৯৫২ সনে প্রথম সিনেমা জগতে আসেন। তিনি বাংলা এবং হিন্দী অসংখ্য ছায়াছবিতে অভিনয় করে মানুষের হৃদয় জয় করে অমর হয়ে আছেন।

তার অভিনীত ছবি,পথে হল দেরী, সাগরিকা,হারানো সুরের মতো শত শত ছায়াছবির গান আজও বাংলার গ্রাম-গন্জে মানুষের মুখে মুখে গুনগুনানি শোনা যায়। উত্তম কুমারের বিপরীতে  নায়িকা হিসেবে তার অভিনয় ছায়াছবির ইতিহাসে ধ্রবতারার মতো চির উজ্জল হয়ে রইবে।

উত্তম-সুচিত্রা এই রোমান্টিক জুটির নামের উপরই সিনেমা হল হাউসফুল হয়ে যেত। সুচিত্রা সেনই বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার লাভ করেছিলেন। এমন অনেক ছবিতেই তিনি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন।

দীর্ঘ ২৫ বছর অনবরত অভিনয়ের পর ১৯৭৮ সনে হঠাৎ তিনি অভিনয় জগৎ ছেড়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান। এর পর আর কখনো তাকে কোথাও দেখা যায়নি। ২০১৪ সালের ১৭ই জানুয়ারী সকাল ৮টা ২৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কলিকাতা বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মোঃ বায়েজিদ মীর /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেনের জন্মদিন

আপডেটের সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১