ভিয়েনা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

২২ জুন থেকে খুলনা জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ৮০ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন খুলনা জেলার করোনার সংক্রমণের বিস্তার রোধে জেলা প্রশাসন আগামী ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সমগ্র জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছেন।

আজ শনিবার (১৯ জুন) দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

করোনা সংক্রমণ ও মৃত্যু হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রবিবার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, কঠোর লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরী কাঁচামাল ব্যতীত সকল দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, জনপ্রতিনিধি ও রাজনীতিকরা একত্রে কাজ করবেন।

এদিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনায় করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ৯৫ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

কবির আহমেদ /ইবি টাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২২ জুন থেকে খুলনা জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা

আপডেটের সময় ০৫:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১