ভিয়েনা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু ২৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৭৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা সংক্রমন ২ হাজার ছাড়ালো। গত এক বছরে এ পর্যন্ত আক্রান্ত প্রায় ২ হাজার ৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৩ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে ৪ জন এবং বোরহানউদ্দিনে ৩ জন রয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ্ হয়েছে এক হাজার ৯৪৯ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭২ জন। যাদের মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত এক বছরে ভোলা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর মধ্যে সদরে ১৬ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৩ জন ও চরফ্যাশনে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে আক্রান্ত ১৩৫৬জন। এদের মধ্যে সুস্থ্ ১৩৩৩ জন। দৌলতখানে মোট আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮ জন। বোরহানউদ্দিন উপজেলায় ২০৪ জনের মধ্য সুস্থ্ ১৯২ জন। লালমোহন উপজেলায় ১১৯ জনের মধ্যে সুস্থ্ ১১৪ জন। চরফ্যাশন উপজেলায় ১২৪ জনের মধ্যে সুস্থ্ ১১৮ জন। তজুমদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ্ হয়েছেন ৭০ জন এবং মনপুরা উপজেলায় ৩৪ জনের মধ্যে সুস্থ্ হয়েছেন ৩৪ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলায় আক্রান্তের হার কিছুটা কম। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩টি আইসিইউ বেড ও ৩টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা চালু রয়েছে। করোনা সংক্রমন রোধে জেলা ব্যাপী স্বাস্থ্যবিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু ২৬

আপডেটের সময় ০৭:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১