ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বঙ্গবন্ধু কৃষি পদক পেলেন নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৮৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের জৈব কৃষি উদ্যেক্তা মনোয়ারা বেগম। কেঁচো চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। কয়েক বছর ধরে সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি এ কাজ করছেন। এই নারী উদ্যেক্তা পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক।

কেচোঁ চাষের আয় দিয়েই করেছেন পাকা বাড়ি। এর আগে সামাজিক কার্যক্রমের কারণে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার, জাপান ভিত্তিক হাঙ্গার ফ্রি প্রাইজ, এলজিইডি পুরস্কার পেয়েছেন।

মনোয়ারা বেগম কেঁচো ও সার বিক্রি করে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করছেন। অন্যদিকে কৃষি জমিতে বিষমুক্ত স্বাস্থ্যকর ফসল উৎপাদনও করছেন। শুধু মনোয়ারা বেগমই না কালীগঞ্জ উপজেলার বেশিরভাগ গ্রামের প্রায় সহাস্রাধিক নারী কেঁচো চাষ করছেন। এতে কৃষি খরচ অর্ধেক কমে গেছে।

কৃষি উদ্যেক্তা মনোয়ারা বেগম জানান,তারা জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি সচ্ছল। সংসারের কারো ওপর নির্ভর করতে হয় না। আগে তার কাঁচা ঘর ছিল। এখন পাকা ঘর। দিন দিন বড় হচ্ছে কৃষি খামার। নতুন করে একটি গাভী কিনেছেন। এ ছাড়া বিষমুক্ত সবজি ও ফসলও উৎপাদন করছেন।

ঝিনাইদহ/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু কৃষি পদক পেলেন নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম

আপডেটের সময় ০৩:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১