ভিয়েনা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস আগস্টের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও ডলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

আপডেটের সময় ০৪:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬