ভিয়েনা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান প্রতিনিধি দল, ক্ষমতা হস্তান্তরের আলোচনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২১৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আট থেকে নয় জনের একটি তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

তালেবানের মুখপাত্র সুহেল শাহীন সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।

তিনি আরও জানান, যে সকল আফগান নাগরিক ইসলামী সরকার গঠনে অংশগ্রহণ করবে, তালেবান না হলেও তাদেরকে সরকার গঠনে অন্তর্ভুক্ত করা হবে।

সিএনএন জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনায় যে দলটি রয়েছে তাদের মধ্যে তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানীর ভাই আনাস হাক্কানীও রয়েছেন। হাক্কানী নেটওয়ার্ক তালেবান ও আল কায়েদার সঙ্গে জড়িত। হাক্কানী নেটওয়ার্ককে নিরাপত্তা বিশেষজ্ঞরা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন।

এদিকে, মার্কিন নাগরিকদের সরিয়ে না নেওয়া পর্যন্ত তালেবানদের কাবুলে প্রবেশ না করার অনুরোধ করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ। কাবুলে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সবাইকেই সরিয়ে নেওয়া হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান প্রতিনিধি দল, ক্ষমতা হস্তান্তরের আলোচনা

আপডেটের সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১