ভিয়েনা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

দেশে করোনায় আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ১০১ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘন্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪৪ ও নারী ৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৮১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়েছে

আপডেটের সময় ০৬:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১