শিরোনাম :
স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে এক জামায়াত নেতার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। এওয়াজপুর ইউনিয়নের
তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবি এবং তামাক নিয়ন্ত্রণ
শৈলকুপায় কৃষকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদল নেতা ও তার ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
সরকারি জায়গার গাছ কেটে নিলো বিএনপি নেতা!
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে প্রকাশ্যে সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি
চরফ্যাশনে জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়াজপুর ইউনিয়ন শাখার নিজস্ব উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা সংস্কার ও মেরামত
টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি
মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
লালমোহনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও সমাবেশ
জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্রীগুরু সংঘের মহা মিলন উৎসব শুরু
বাঁধন রায়, ঝালকাঠি : দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ঝালকাঠিতে শ্রীগুরু সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী মহা মিলন উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম
লালমোহনে পুলিশ তদন্ত কেন্দ্রস্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্র সরিয়ে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে মঙ্গলসিকদার বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি ও সকল অঙ্গসংগঠন, মঙ্গল সিকদার বাজার ব্যবসায়ী, বাত্তির খাল মৎস্য আড়ৎ সমিতি, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধলীগৌর নগর ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বার, সহ-সভাপতি মহিউদ্দিন শিং, যুবদলের সভাপতি সোহাগ, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির, মঙ্গল সিকদার বাজারের ব্যবসায়ী আবদুল হাই মাতাব্বর, নাহিদ হাসান, বাতিরখাল মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি মো. আলমগীর, শিক্ষার্থী মো. মুরাদ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার হলো মঙ্গলসিকদার বাজার। বাজারের ব্যবসায়ীসহ রয়েছে একাধিক ব্যাংক, বিমা এবং এনজিও। পাশাপশি এখানে রয়েছে লঞ্চঘাট, উপজেলার সবচেয়ে বড় মাছ ঘাট, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়। ইফটিজিং, বাল্য বিবাহ, মাদক, নৌডাকাতসহ সকল অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলার স্থিতিশীল বজায় রাখা এবং সর্ব সাধারণ মানুষজনের নিরাপত্তার স্বার্থে ২০১৪ সালে প্রথম মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্র ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কক্ষে স্থাপন করা হয়। তদন্ত কেন্দ্রটি স্থাপনের পর থেকেই এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হতে থাকে। হঠাৎ মঙ্গলসিকদার তদন্ত কেন্দ্রটি বর্তমান স্থান ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলমান রয়েছে। এই তদন্ত কেন্দ্রটি বর্তমান স্থান থেকে অন্যত্র সরিয়ে নিলে এই এলাকার আইন শৃঙ্খলা অবনতি হবে। তাই তদন্ত কেন্দ্রটি বর্তমানে যেখানে রয়েছে সেখানে থাকার জন্য ভোলা-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তরা। মঙ্গলসিকদার পুলিশ তদন্তকেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়া এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ফাঁড়িতে অফিস করা, থাকা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আইজিপির বরাবর ফাঁড়ি থেকে আবেদন করা হয়েছে। আইজিপি স্যার বলেছেন সুবিধাজনক যায়গা দেখে ফাঁড়ি স্থানান্তর করার জন্য। আমাদের বক্তব্য হলো পুলিশ হলো জনগনের জন্য এবং পুলিশ জনগনের বন্ধু। আমার মতে জনগন যেটা চায় সেটাই হওয়া উচিত এবং হবে।
Translate »



















