ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৪০৮ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই সুমন দাবি করেন, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারের মাঠের ধানের জমিতে যায়। সেসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় রিয়াজ অজ্ঞান হয়ে যায়। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে।
পরে তাকে হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গুলিবিদ্ধ হয়েছে এমন কোন খবর আমাদের কাছে নেই।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

আপডেটের সময় ১১:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫