ভিয়েনা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

ইসরাইলের তীব্র হামলায় লেবাননে নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৯১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার ইসরাইলের ব্যাপক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে যুদ্ধের মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৫ জনে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল বলেছে, মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি তাদের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে, তারা হামলা অব্যাহত রেখেছে। অপরদিকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীও পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, রোববার দক্ষিণাঞ্চলের প্রায় ৩০টি স্থানে ইসরাইল হামলা চালিয়েছে।
পাশের পশ্চিম বেকা এলাকাতেও অতিরিক্ত হামলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কানা এলাকায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী। আহত হয়েছেন আরও ২৫ জন। এনএনএ জানায়, ওই হামলার লক্ষ্য ছিল ‘বাড়িঘর ও অবকাঠামো।’

দক্ষিণাঞ্চলের একটি শহরে এএফপির আলোকচিত্রী ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখেছেন। ধ্বংসস্তূপ সরাতে খননযন্ত্র কাজ করছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি মরদেহ বের করে আনেন।

গত ২ মার্চ যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে মোট নিহতের সংখ্যা ২,০৫৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ১৬৫ জন শিশু ও ৮৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে লেবানন এই সংঘাতে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল ব্যাপক হামলা ও স্থল অভিযান শুরু করে।

গত বছরের শেষ দিকে লেবানন সফর করা পোপ লিও চতুর্দশ রোববার লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধের ভয়াবহ প্রভাব থেকে বেসামরিক মানুষকে রক্ষা করা নৈতিক দায়িত্ব।’

দক্ষিণ লেবাননের বাজারিয়েহ এলাকায় রিসালা স্কাউট সংগঠনের উদ্ধারকর্মী হাসান বেরো বলেন, ‘আমাদের জরুরি সেবা কেন্দ্রে হামলা হয়েছে। সবকিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিছানা ও চিকিৎসা সরঞ্জামও নষ্ট হয়েছে।’
এএফপির আলোকচিত্রী ভবনটিতে ভাঙা জানালা ও হাসপাতালের বিছানার ওপর ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখেছেন। দেয়াল ও ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্তজুড়ে এবং লেবাননের ভেতরে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলের বিন্ত জবেইল শহরে ইসরাইলি সেনাদের বিরুদ্ধেও হামলা হয়েছে, যেখানে এনএনএ তীব্র লড়াইয়ের খবর দিয়েছে।

রোববার ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করে, ওই শহরের একটি হাসপাতাল কমপ্লেক্স সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে হিজবুল্লাহ।

লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসার কথা রয়েছে। তবে এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

প্রস্তাবিত এই বৈঠক নিয়ে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা হিজবুল্লাহর অস্ত্র ভেঙে দিতে চাই। আমরা এমন একটি প্রকৃত শান্তিচুক্তি চাই, যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের তীব্র হামলায় লেবাননে নিহত ৫

আপডেটের সময় ১০:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬