ভিয়েনা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৮২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের আহ্বানে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আঞ্চলিক বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তামাকবিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাস্থ্যকর্মী ডা. শিলভানা আক্তার, রুবিনা আক্তার, আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম এবং সমাজকর্মী নূর আলম পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, তামাকজাত পণ্যের মূল্য ও কর বাড়ালে এর ব্যবহার কমবে, যা জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান করনীতি তামাক কোম্পানিগুলোর পক্ষে সহায়ক, যা জনস্বাস্থ্যের প্রতি উদাসীন। তাই বাজেটে কার্যকর ও নির্ভরযোগ্য কর বৃদ্ধির দাবি জানান তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

আপডেটের সময় ১১:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫