ভিয়েনা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৬১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সাথী খাতুন (২০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুজন হোসেন পলাতক রয়েছেন।

শনিবার দুপুরে ওই উপজেলার দলিলপুর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত সাথী শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের সুজন হোসেনের স্ত্রী ও একই উপজেলার গোলাম মোস্তফার মেয়ে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, দলিলপুর গ্রামে সুজনের স্ত্রী সাথী খাতুনের মরদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এটা হত্যা না অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন হোসেন পলাতক রয়েছেন। সুজনকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

শেখ ইমন/ ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেটের সময় ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১