ভিয়েনা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস: তিন দফা দাবি আদায়ে গণ-অনশনসহ নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার(১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দীন শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১৬ মে) সকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা সমাবেশ করেন। জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ-অনশনে বসবেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেনডেন্স আজ থেকে যমুনায় নেয়া হবে বলে জানানো হয়েছে।

৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।

অধ্যাপক রইছউদ্দীন গণমাধ্যমকে বলেন ‘আমরা অধিকার জানাতে এসেছি। আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। এটি অরাজকতা ও অন্যায়। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।’
দাবির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৭:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫