ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন উপজেলায় এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো. জসিম জনি, সহকারী শিক্ষক মো. পারভেজ, মো. রিয়াদ, হুমায়ুন কবীর স্বরবর্ণ, সাবেক সেনা সদস্য সালাউদ্দিন সাহাজী, ব্যবসায়ী ফয়সাল মিঝি, রফিকুল ইসলাম, ফিজিও থেরাফিস্ট মো. গিয়াস উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসএসসি-৯৯ লালমোহন উপজেলা গ্রুপ এডমিন মো. জসিম জনি জানান, প্রচ- তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পানির তীব্র প্রয়োজন অনুভব করছে। এই বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এক বোতল বিশুদ্ধ পানি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের কিছুটা  হলেও ক্লান্তি লাঘব এবং তৃষ্ণা নিবারণ হবে।

সামনের রোববার পরবর্তী পরীক্ষায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে পানি বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র, এমনকি মাদ্রাসাগুলোতেও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যেহেতু নিজস্ব তহবিল থেকে এই কার্যক্রম চলবে, তাই ফান্ড থাকা সাপেক্ষে পানি বিতরণ চলমান থাকবে।

জাহিদ দুলাল/ইবিটটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৪:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬