ভিয়েনা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬১ সময় দেখুন

ইবটিাইমস ডেস্ক : ভারতের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিরোধী দল-শাসিত দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই রাজ্যে কয়েক কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জাতীয় সংসদে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধীদের শক্ত ঘাঁটিতে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

১০ কোটির বেশি জনসংখ্যার পশ্চিমবঙ্গে ২৯৪ সদস্যের বিধানসভার ১৫২টি আসনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বাকি ১৪২টি আসনে দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ২৯ এপ্রিল।

কলকাতা থেকে এএফপি জানায়, রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ আগারওয়াল বলেন, ‘প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার ভোট দেওয়ার যোগ্য।’ তিনি জানান, প্রায় ৮ হাজার ভোটকেন্দ্রকে ‘অতি সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল অষষ তৃণমূল কংগ্রেস ২০১১ সাল থেকে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে।

২০২১ সালের নির্বাচনে দলটি ২৯৪ আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি এবার জোরালো প্রচারণা চালিয়েছে।

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবারের নির্বাচন প্রচারণা উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচির আওতায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সরকারের দাবি, অযোগ্য ভোটার বাদ দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, এটি প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পক্ষপাতমূলকভাবে ব্যবহার করা হয়েছে।

প্রথমবারের ভোটার প্রতীক মাইতি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের রাজ্যে কর্মসংস্থান চাই। আমরা সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’

নারীর নিরাপত্তা ও দুর্নীতির বিষয়ও নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, ৮ কোটির বেশি জনসংখ্যার তামিলনাড়ুতে ২৩৪ সদস্যের বিধানসভার নির্বাচনে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে।

সেখানে ক্ষমতাসীন ডিএমকের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

তামিলনাড়ুতে এআইএডিএমকের জোটসঙ্গী বিজেপি এখনো উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য অর্জনে সংগ্রাম করছে।

দুই রাজ্যের নির্বাচনের ফল আগামী ৪ মে ঘোষণা করা হবে।

একই দিনে আসাম ও কেরালা রাজ্যের নির্বাচন এবং উপকূলীয় ছোট অঞ্চল পুদুচেরির নির্বাচনের ফলও প্রকাশ করা হবে।
ঢাকা/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

আপডেটের সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬