ভিয়েনা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ আজ ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ইরান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডা. কবির এম আশরাফ আলম চলমান মধ্যপ্রাচ্য সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

বাংলাদেশ সরকারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি শান্তির পক্ষে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সংকটের সমাধান হয়ে অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

ইরানের রাষ্ট্রদূত এ মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশ ও ইরানের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণের সহানুভূতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
ঢাকা/এসএস

জনপ্রিয়

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ

আপডেটের সময় ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬