ভিয়েনা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

শিরিন শিলার বিয়ে, শুভেচ্ছা পরীমণির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১৫১ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। পারিবারিক আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্তোবর) রাতেই ভালোবাসার মানুষের সঙ্গে সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নায়িকা নিজেই। তার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছয় বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম। শিরিন শিলা বলেন, আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।শিরিন শিলা আরও জানান, সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।

এদিকে শিলার নতুন জীবনে পা রাখায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক চিত্রনায়িকা পরীমণি।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, লাভ শিরিন শিলা। তোমার জন্য খুশি। দোয়া।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিরিন শিলার বিয়ে, শুভেচ্ছা পরীমণির

আপডেটের সময় ০৬:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪