ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

সিমেন্টের গোডাউনে লুকানো ছিল টিসিবির পণ্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি:গোডাউনজুড়ে রাখা হয়েছে বস্তাভর্তি সিমেন্ট। পাশে রয়েছে আরও কিছু বস্তা। আর সেই বস্তার মুখ খুলতেই সিমেন্টের বদলে বেরিয়ে এলো টিসিবি পণ্য। যেখানে রয়েছে  চাল,ডাল ও তৈল। টিসিবির এসব পণ্য ভোক্তাদের না দিয়ে এভাবেই লুকিয়ে রেখেছেন ডিলার সোহাগ। যা খুঁজে বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্রজনতা ও এলাকাবাসী। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঠিক তদন্ত কর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ডিলার সোহাগ অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা কাতলাগাড়ী এলাকার।

জানা যায়,সোমবার কাতলাগাড়ী পুরাতন বাজারের আলাল বিশ্বাসের মার্কেটে অবস্থিত ডিলার সোহাগের সিমেন্টের গোডাউন থেকে ৭০ বোতল টিসিবির তৈল,চাল ৫০ থেকে ৬০ কেজি ও মসুরের ডাল ৫০ থেকে ৬০ কেজি উদ্ধার করে এলাকাবাসী। সেই সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট  করা হয়। এরপরই এলাকাবাসী ডিলার সোহাগের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে ডিলার সোহাগের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘটনার সঠিক তদন্ত করে ডিলার সোহাগের লাইসেন্স বাতিল সহ জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

কাতলাগাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য বাবু বলেন,‘ডিলার সোহাগ আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যা ইচ্ছে তাই করতো। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলত না। কিন্তু আওয়ামীলীগ সরকার পতনের পর সবাই মুখ খুলতে শুরু করেছে। সোমবার তার গোডাউন থেকে চাল,ডাল ও তৈল লুকানো অবস্থায় পাওয়া গেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

একই এলাকার শামিম হোসেন বলেন,‘এবার টিসিবির চাল ওজনে কম দিয়েছে ডিলার সোহাগ। আবার টিসিবির পণ্যে বিক্রি না করে সেগুলো নিজের সিমেন্টের গোডাউনে লুকিয়ে রেখেছে। আমরা তার লাইসেন্স বাতিল চাই।’

কাতলাগাড়ী বাজারের মুদি দোকানদার আব্দুল হাকিম বলেন,‘চাল ৫ কেজি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে তিন কেজি।’

অভিযোগের বিষয়ে ডিলার সোহাগের সাথে যোগাযোগ করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিমেন্টের গোডাউনে লুকানো ছিল টিসিবির পণ্য

আপডেটের সময় ০৮:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪